গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল হোসেন (১৮) নামে এক আরোহী নিহত হয়েছেন। আবুল হোসেন তারুখাল গ্রামের আব্দুল হাশিমের ছেলে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে স্থানীয় মাতুরতল বাজারে যাওয়ার সময় তারুখাল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান আবুল হোসেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed