পৃথিবীতে ফিরলো স্পেসএক্সের কার্গো যান
বৈশাখী নিউজ ডেস্ক: পুনরায় ব্যবহারযোগ্য স্পেসএক্সের কার্গো যান নিরাপদে পৃথিবীতে ফিরেছে। এটি ১৯ মার্চ রোববার প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এর মধ্যদিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) নভোচারীদের কাছে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ মিশন শেষ হলো। কোম্পানি সূত্রে একথা জানা যায়।
ড্রাগন ক্যাপসুল নামের এ কার্গো যানে করে গত ২৩ ফেব্রুয়ারি নাসার নভোচারীদের জন্য দুই মেট্রিক টনেরও বেশি খাদ্য সামগ্রি এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের পর প্রায় এক মাস ধরে এটি মহাকাশ কেন্দ্রে ভেড়ানো অবস্থায় ছিল।
যানটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ছেড়ে আসার আগে মহাকাশের মাইক্রোগ্রেভিটি অবস্থার ব্যাপারে চালানো পরীক্ষার গবেষণা নমুনা এবং নষ্ট পুরাতন যন্ত্রপাতি এ কার্গো যানে তুলে দেন নভোচারীরা। এসবের ওজন ছিল প্রায় ৪তশ পাউন্ড।
গ্রিনিচ মান সময় ০৯.০০টায় যানটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে রওনা হয়ে গ্রিনিচ সময় ১৬.০০টার কিছু সময় আগে এটি মেক্সিকো উপকূলে অবতরণ করে।
ফরাসি নভোচারী থমাস পাসকুয়েট টুইটারে এক বার্তায় কার্গো যান ড্রাগনকে সোমবার তাদের বিদায় জানানোর কথা জানিয়েছেন। গত নভেম্বরে মহাকাশ কেন্দ্রে পৌঁছানো ছয় নভোচারীর একজন ছিলেন তিনি। সূত্র: বাসস
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed