ছাতকে লাফার্জের কাছে কৃষি ভূমির মাঠি বিক্রি অব্যাহত
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: আদালতের নির্দেশে ছাতক থানা প্রশাসনের স্থগিতাদেশকৃত ভূমি থেকে জোরপূর্বক মাঠি বিক্রি করছে একটি প্রভাবশালীচক্র। উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ছাতকের নোয়ারাই ইউপির বাতিরকান্দি গ্রামের ইসমাইল আলীর পুত্র লায়েক মিয়া বাদি হয়ে শারফিননগর মৌজার ১০টি দাগের ভূমি নিয়ে বিবিধ মোকদ্দমা নং ১০০/২০১৭ইং (ছাতক) দায়ের করেন। মামলার বাদি লায়েক মিয়ার মৌরসী ভূমি দাবি করে একই গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র জহুর আলীর বিরুদ্ধে অবৈধভাবে এসব কৃষি ভূমি জবর-দখলের অভিযোগ করা হয়। এ মামলায় আদালত এসব ভূমির উপর দঃবিঃ ১৪৪ ধারা জারি করেন।
ছাতক থানার এএসআই আব্দুল হালিম শিকদার স্মারক নং ২০৯, তাং ১০.০৩.২০১৭ইং মূলে দেয়া এক নোটিশে নি¤œ তপশীল বর্ণিত শারফিননগর মৌজার ১০টি দাগের ভূমি নিয়ে চলমান বিরুধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদি লায়েক মিয়া ও বিবাদী জহুর আলীসহ দু’পক্ষের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন। আদালতের নির্দেশক্রমে দু’পক্ষের কাছে থানা প্রশাসন থেকে এ নোটিশ জারি করা হয়। নোটিশে আরো বলা হয়, শান্তি-শৃংখলা ভঙ্গজনক কোন কার্য করলে আইন মোতাবেক দু’পক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কিন্তু ছাতক উপজেলার ৭৪ জেএলস্থিত শারফিননগর মৌজার ১৪৭নং খতিয়ানের ৬৯১. ৮৩৭, ৮৩৮, ৮৩৯, ৮৪০, ৮৫৩, ৮৫৪, ৮৫৮, ৮৫৯ ও ৬৭৭ ভূমি থেকে বিবাদী জহুর আলী ব্যাপক প্রভাব খাটিয়ে বিরুধিয় কৃষি ভূমি থেকে লাফার্জ সুরমা সিমেন্ট লিঃ এর কাছে থানা ও আদালতের আদেশ উপেক্ষা করে লক্ষ লক্ষ টাকার মাঠি বিক্রি করে যাচ্ছেন। এ নোটিশে শান্তি ভঙ্গজনক কার্য করলে দু’পক্ষের বিরুদ্ধে শাস্তির বিধানের কথা বলা হলেও আইন লংঘন করে প্রকাশ্য দিবালোকে এসব ভূমির মাঠি কাটা হচ্ছে। কিন্তু থানা প্রশাসন রহস্যজনক কারণে জহুর আলীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। থানা প্রশাসনের এ রহস্যজনক নীরবতা নিয়ে জনমনে দেখা দিয়েছে চরম অসন্তেুাষ। এ ব্যাপারে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed