Main Menu

বেতন ও ফি’র বৃদ্ধির প্রতিবাদে মাঠে নেমেছেন বিবিআইএস’র অভিভাবকবৃন্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইংলিশ মিডিয়াম স্কুলে অতিরিক্ত বেতন, ফি’র দৌরাত্মে ধনী শ্রেণির অভিভাবকদেরও হাফিয়ে তোলার খবর ও প্রতিবাদ প্রায়ই গণমাধ্যমে শিরোনাম হচ্ছে। গলাকাটা ফি’র প্রতিবাদে সিলেটের স্কলার্সহোম, খাজাঞ্চিবাড়ীর অভিভাবকদের পর এবার মাঠে নেমেছেন ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবকগণ।
গত ১৪ মার্চ স্কুলের হাউজিং এস্টেট ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, শম্পা রেজা চৌধুরী, কামরুজ্জামান, জোনাকী বেগম, বুবলী বেগম, এহসানুল হক, ফাতেমা আক্তার, তাজরি চৌধুরী, রুনা খানম, খলিলুর রহমান চৌধুরী, তাসলিমা, জাকির হোসেন, কয়ছর আহমদ, শফিকুল ইসলাম, রুবেল আহমদ, নুরুন্নেছা চৌধুরী, শাপলা বেগম, ফারজানা কাওছার, শাহ আলম, আমিনা কয়ছর, ¯িœগ্ধা জাহাঙ্গীর, সৈয়দা কামরুনেহার রেজা, মমতাজ আক্তার চৌধুরী, রুমিনা বেগম, সাহেদা আক্তার, মাসরুহ ওয়াজিমা, আব্দুল মুমিন, তানিয়া বাহার, মান্না রাজ রায়, নাজমা বেগম, নাসিমা বেগম, সোনিয়া আক্তার, ফাহমিদা সুলতানা সহ শতাধিক অভিভাবক পুন:ভর্তি ফি ও শিক্ষার্থীদের মাসিক বেতন বৃদ্ধির অযৌক্তিক পদক্ষেপ থেকে স্কুল কর্তৃপক্ষকে বিরত থাকা, মাসিক বেতনের সাথে চক্রবৃদ্ধি হারে বে-আইনী বিলম্ব ফি বাতিল করা, শিক্ষা ব্যবস্থার নি¤œমুখীতা ঠেকানো ও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে অতি মুনাফা বাণিজ্যের হাতিয়ার না করা, বিশ^ায়নের সাথে তালমিলিয়ে ক্লাসেই মানসম্পন্ন পাঠদান ও প্রাইভেট পড়া নিরুৎসাহিত করা এবং ক্লাসের সৌন্দর্য বৃদ্ধি, অভিভাবক ছাউনির উন্নয়ন ও শিক্ষা কার্যাবলী নিয়মিত আয়োজন করা, প্রতিষ্ঠানের স্বার্থে (অভিভাবক-শিক্ষক) পিটিএ গঠন, আরো গতিশীল পাঠ, সেবা ও নিরাপত্তার স্বার্থে শিক্ষক-কর্মচারীদের উপযুক্ত বেতন প্রদান, ছাত্র-ছাত্রীদের বইয়ের বোঝা কমাতে পদক্ষেপ গ্রহণ, বিগত সময়ে পরিচালনায় ব্যর্থতা, অভিভাবকদের সাথে সমন্বয়হীনতা ও সময়ে সময়ে অযৌক্তিক ফি বৃদ্ধিতে ক্ষুব্ধ অভিভাবকদের ক্ষোভ প্রশমনে ও আস্থা অর্জনে চেয়ারম্যানকে সরাসরি দেখবাল করা, সকলের জন্য আধুনিক শিক্ষা এবং জনস্বার্থে বিভিন্ন ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা সহ ১০ দফার সুনির্দিষ্ট প্রস্তাবনায় তারা সাক্ষর করে কর্তৃপক্ষের হাতে তুলে দেন হাই প্রফাইলের অভিভাবকদের এই সংরক্ষণ ফেরাম। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed