কানাইঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে থানার ওসি আব্দুল আহাদের নেতৃত্বে একদল পুলিশ কানাইঘাট সদর ইউপির বীরদল ভাড়ারীফৌদ গ্রামে এক অভিযান চালিয়ে মাতাল অবস্থায় সংঘবদ্ধ ৫ মাদকসেবীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদকসেবীরা হলো সদর ইউপির বীরদল ভাড়ারীফৌদ গ্রামের আব্দুন নুরের পুত্র মোঃ আম্বিয়া, একই গ্রামের মৃত মইন উদ্দিনের পুত্র হেলাল আহমদ, আব্দুশ শুকুরের পুত্র আলমগীর, বীরদল লক্ষীপুর গ্রামের নুরুল হকের পুত্র এনাম উদ্দিন, বীরদল কচুপাড়া গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র আব্দুল আহাদ। গ্রেফতারের পর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারী পরিক্ষার পর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। থানার মামলা নং ১৭ তাং ২০/৩/১৭ইং।
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কানাইঘাটের কোথাও কাউকে মাদক বিক্রি করতে দেয়া হবেনা। মাদক নির্মূল ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চলবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed