কটুক্তির প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্দন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি, সিলেট বিভাগ ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক কে নিয়ে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের টকশোতে ইনসর আলী নামক জনৈক ব্যক্তি আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে রবিবার (১৯ মার্চ) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং বাজারে এলাকাবাসী ও ১২টি সংগঠনের ব্যনারে প্রতিবাদ সভা ও মানববন্দন অনুষ্ঠিত হয়।
২নং গোলাপগন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসফাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সদস্য ইসমাইল আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগনজ উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সফিকুর রহমান, সাংগঠনিক কমান্ডার নায়েক আব্দুল মুহিত, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাও. মাহফুজুর রহমান কাশিমী, সমাজসেবক রেজওয়ান আহমদ চৌধুরী রিজু, বিশিষ্ট সমাজসেবী তাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা সন্তান কমান্ডের আলী আহমধ।
প্রতিবাদ সভা ও মানববন্দনে উপস্থিত সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির,আব্দুল খালিক,সালেহ মিয়া,ময়না মিয়া,আব্দুল বারী, গোলাপগনজ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কনান্ডের বাবলু মিয়া, মনজিল আহমদ, দিলওয়ার হোসেন দিলু, নুর আলম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ফলিক আহমদকে নিয়ে কটুক্তিকারীর বক্তব্য তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি তাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed