Main Menu

সিলেটে ‘নাগরিকত্ব আইন ২০১৬’ শীর্ষক সেমিনার শনিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে শনিবার সকাল ১০টায় নাগরিকত্ব আইন ২০১৬ নাগরিক ভাবনা শীর্ষক এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। নগরীর মেন্দিবাগস্থ গার্ডেন ইন হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. এ এফ এম ইউসুফ হায়দার, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্যাহ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. গোলাম রব্বানী, প্রফেসর ড. নাকিব মাহমুদ নসরুল্লাহ, প্রফেসর ড. মুর্শেদ হাসান খান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি, সিলেট জেলা বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ, মহানগর বিএনপি অন্তর্ভূক্ত ২৭ ওয়ার্ডের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যথাসময় উপস্থিত থাকার জন্য বিএনপি সিলেট মহানগর সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed