গ্রীক মূর্তি অপসারণ দাবিতে সিলেটে মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুপ্রীম কোর্টের সামন থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবী ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের উপর থেকে গ্রেফতারী পরোয়ানী জারির প্রতিবাদে সিলেটে মিছিল-সমাবেশ করেছে কওমী নবীন আলেমরা।
শুক্রবার বাদ জুমুআ সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখ থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সিলেট কওমী তরুণ আলেম সমাজের আহবায়ক মাওলানা সালেহ আহমদ শাহবাগী সভাপতিত্বে ও হাফিজ মাওলানা ফয়েজ উদ্দিন উপস্থাপনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে কখনো ন্যায়ের প্রতীক গ্রীক মূর্তি হতে পারেনা। বক্তারা অবিলম্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সামন থেকে স্থাপিত মূর্তি অপসারণের জোর দাবী জানান। বক্তারা বলেন- এদেশের আধ্যাত্মিক রাহবর আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা নূর হোসেন কাসেমীর রূহানী সন্তানরা রাজপথে ছিলাম, এখানো আছি। মূর্তি অপসারণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। এই দাবী আমাদের ঈমানের দাবী।
বক্তারা হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের উপর জারিকৃত গ্রেফতারী পরওয়ানার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরওয়ানা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। হামলা-মামলা দিয়ে হেফাজত নেতৃবৃন্দকে ঈমানী আন্দোলন থেকে দূরে রাখা যাবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সদরুল আমীন, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফিজ কবির আহমদ, মাওলানা এনামুল হক, মাওলানা সালমান বিন মালেক, হাফিজ ফরহাদ আহমদ, মাওলাান রিয়াজ উদ্দিন, ফাহিম আহমদ রাজা, নোমান সিদ্দিক, হাবিবুর রহমান, হোসাইন আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, মাওলানা রুহুল আমীন, হাফিজ মারুফুল হাসান, মাওলানা সাদিক আহমদ, মুজাহিদুল ইসলাম খালেদ, মনছুর বিন ছালেহ, আবু বকর সিদ্দিক, দেলওয়ার হোসেন ইমরান, তাজ উদ্দিন হানাফি, আল আমিন সাদিক, তোফায়েল আহমদ, ময়নুল ইসলাম আল মামুন প্রমুখ।
সমাবেশ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed