সরকারী ইউনানী মেডিকেল কলেজে আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সিলেটের উদ্যোগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিবুর রহমান খানের সভাপতিত্বে ও প্রভাষক ডাঃ আব্দুল জলিল হৃদয়ের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক হাকীম নূরুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহিরুল হক, ইন্টার্নী চিকিৎসক ডাঃ ফারহামুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক ডাঃ জাকি ইব্রাহীম, ডাঃ এস এম বদরুদ্দোজা, মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, ডাঃ জুবেদা পারভিন, ডাঃ মেহেরুন নাহার শম্পা, ইন্টার্নী চিকিৎসক ডাঃ ইসমাইল আহমদ, ডাঃ সাজ্জাদ, শিক্ষার্থী মিনহাজুল ইসলাম মুন্না, রাসেল আহমদ, জাবেদ আহমদ, রিমা, রুহিন ও সালমান খান প্রমুখ।
আলোচনা সভা শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিবুর রহমান খান কেক কেটে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস উদযাপন করেন। পরে মেডিকেলের আউট ডোরে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed