Main Menu

জি-মেইলে যুক্ত হল নতুন সুবিধা

বৈশাখী নিউজ ডেস্ক: জি-মেইলের অ্যাটাচমেন্ট বা সংযুক্তির আকার বৃদ্ধি করতে যাচ্ছে গুগল। বর্তমানে প্রতিটা ই-মেইল ২৫ মেগা পর্যন্ত ডেটা ধারণ করতে পারে। এরচেয়ে বেশি হলে সেটা গুগল ড্রাইভে সেভ হয় এবং তারপর প্রাপকদের কাছে পৌঁছায়।

তবে এখন থেকে সংযুক্তির আকারকে দ্বিগুণ করলো প্রতিষ্ঠানটি। অর্থাৎ ২৫ মেগা থেকে ৫০ মেগায় উন্নীত করা হলো ইনকামিং জি-মেইলের সংযুক্তির আকার।

এ সম্পর্কে প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, ই-মেইল আদান-প্রদানের ক্ষেত্রে সংযুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও গুগল ড্রাইভ যেকোনও আকারের ফাইল শেয়ারের একটি সুযোগ করে দিয়েছে তারপরও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের সরাসরি ফাইল রিসিভ করার প্রয়োজন হয়।

Share





Related News

Comments are Closed