Main Menu

সুনামগঞ্জে ভারতীয় মদসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জ জেলা সদরের কোরবান নগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সড়ক থেকে ১৫৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ মাহবুব আলম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাহবুব দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের মৃত নাজিম উল্যাহর ছেলে।

র‌্যাব-৯ এর সহকারি পরিচালক (মিডিয়া) জে এম ইমরান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, বেশ কিছুদিন যাবত মাহবুব র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারিতে ছিল। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। পরে তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed