Main Menu

সিলেটে ছাত্রদলনেতা উমেদসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে সরকারি কলেজের তিন ছাত্রকে মারধর ও তিনটি দোকান ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ছাত্রদলনেতা উমেদুর রহমান উমেদ এবং তাঁর সহযোগী নাদিম রাশেদুর রহমানসহ ২২ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে এ মামলা (নং ৯/১৭) দায়ের করা হয়েছে। সিলেট সরকারি কলেজের ছাত্র আবদুল আল মামুন বাদি হয়ে গত শুক্রবার রাতে শাহপরাণ থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে সরকারি কলেজ ছাত্র মামুন তাঁর তিন বন্ধুদের নিয়ে উপশহরের এবিসি মোড়ের একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় উমেদসহ তার সহযোগীরা এসে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। লোহার পাইপ দিয়ে হামলাকারীরা মামুনের বন্ধু এহিয়া ও আরজুকে গুরুতর আহত করে। হামলাকারীরা চঞ্চল চৌধুরীর সেলুন, প্রগতি ভবনের ফাইভ স্টার দোকান, জালালাবাদ ম্যাটস, হাজি মটুকমহলসহ কয়েকটি দোকান ভাঙচুর করে। এ ঘটনায় ব্যবসায়ীদের ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।
মামলার বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, উমেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code