রাজনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে পাতাকুঁড়ির দেশ পত্রিকার রাজনগর প্রতিনিধি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক পদে মানবজমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সোহেল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের উপদেষ্টা শাহেদুজ্জামান আনসার, ফারুক আহমদ বখ্ত, আকলু মিয়া চৌধুরী ও মাসুদ আহমদ নির্বাচন পরিচালনা করেন।
পরে সর্বসম্মতিক্রমে পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে আব্দুল আজিজ (জেলা প্রতিনিধি, দৈনিক নয়াদিগন্ত) , যুগ্ম সম্পাদক পদে আহমদ ফয়ছল আজাদ (রাজনগরের কাগজ), সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ (জেলা প্রতিনিধি, যায়যায়দিন,জালালাবাদ), কোষাধ্যক্ষ পদে মো. ফরহাদ হোসেন (যায়যায়দিন), তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামরুল আহমদ (আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য পদে শংকর দুলাল দেব (নয়া দিগন্ত), আজিজুর রহমান (ইনকিলাব), সৈয়দ ফুয়াদ হোসেন ( সাপ্তাহিক সীমান্তের ডাক), আহমদুর রহমান ইমরান (ভোরের ডাক)।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed