Main Menu

শায়েস্তাগঞ্জে প্রেমিক জুটিকে গণধোলাই

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রেম মানে না কোন বাঁধা। প্রেম মানে না কোন জাতকুল। প্রেমকে সার্থক করতে জীবন দিয়েছে কত জন।
এমনই একটি ঘটনা ঘটে গেল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে। কলেজ ছাত্রী প্রেমিকার সাথে দেখা করতে এসে প্রেমিকার আত্মীয় স্বজনদের গণপিটুনির শিকার হতে হল প্রেমিককে।
এদিকে, প্রেমিকের গণপিটুনির দৃশ্য দেখে বসে থাকতে পারেনি স্থানীয় লোকজন। উল্টো স্থানীয় লোকজনের পিটুনির মুখে পড়ে প্রেমিকার আত্মীয় স্বজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কের বাসিন্দা আজহারুল ইসলামের কলেজ পুড়ুয়া মেয়ে ফারজানা আক্তার শসি’র সাথে প্রায় বছর খানেক পুর্বে ফেসবুকে পরিচয় হয় বি-বাড়িয়া জেলার গাতুরা গ্রামের জহির মোল্লার পুত্র রাজু মোল্লার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

Manual2 Ad Code

মঙ্গলাবার (৭ মার্চ) দুপুরে প্রেমিক রাজু মোল্লা শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে আসে। বিষয়টি আচ করতে পারে শসির পরিবারের লোকজন। তারা সেখানে গিয়ে রাজু মোল্লাকে আটক করে গণধোলাই দেয়। এসময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে শসির আত্মীয় স্বজনদের উপর উল্টো হামলা চালায়। আর এতে করে ওই এলাকায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে প্রেমিক জুটিকে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে শহরে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দন জানান, আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিনুল হক জানান, বিষয়টি মিমাংসা করা হয়েছে। পরে তাদেরকে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code