ফেঞ্চুগঞ্জে বলাৎকারের শিকার শিশু, গ্রেপ্তার ১
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়ায় মঙ্গলবার বিকেলে শিশু হাসান (৮) বলাৎকারের শিকার হয়েছে। তার অবস্থা অশংকাজনক।
প্রাথমিক অবস্থায় তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরের দিকে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিকে অভিযোগ পেয়ে মঙ্গলবার দিবাগত রাত তিনটায় অভিযুক্ত আব্দুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করেছেন ফেঞ্চুগঞ্জ থানার এসআই আব্দুস সালাম মিয়া।
হাসানের মামা হেলাল মিয়া বলেন, এখনও পর্যন্ত হাসানের প্রস্রাব পায়খানা হচ্ছে না। রক্তপাত হচ্ছে। আজ ডাক্তার আসার পর বিস্তারিত বুঝা যাবে।
দ্রুত আসামী গ্রেপ্তার করায় তিনি খুশি হয়ে বলেন, এবার আমরা ন্যায় বিচার চাই। এ লম্পটের উপযুক্ত শাস্তি দাবি করেন তিনি।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed