Main Menu

ঠাকুরগাঁওয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ ওরফে পিচ্চি আসাদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে পিচ্চি আসাদকে গন্ড গ্রামের নতুন বাজার এলাকায় ইয়াবা বিক্রিকালে ১শ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

আসাদ রানীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের আমপাথারী গন্ড গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে বলে জানা গেছে।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পিচ্চি আসাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সে বেশ কিছুদিন থেকে গোয়েন্দা নজরদারিতে ছিল। আজ ভোররাতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed