Main Menu

সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ দাবী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবীতে মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সিলেটের আদালত পাড়া সহ নগরীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে কোর্ট প্রাঙ্গণে ন্যায়ের প্রতীক হিসাবে পবিত্র কুরআন এবং রাউয়েলের প্রতিচ্ছবি রয়েছে। অথচ শতকরা ৯৫ ভাগ মুসলমানের দেশে সুপ্রীম কোর্ট সহ বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করা হচ্ছে। তিনি অবিলম্বে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ করার দাবী জানিয়ে বলেন, অপসারণ না করা হলে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সরকারকেই বহন করতে হবে।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা আরিফুল হক ইদ্রিস, মাওলানা ফাহাদ আমান, হাফিজ মাওলানা মামুন আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, অধ্যক্ষ মো: বদরুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সেক্রেটারী ছাদিক ছালিম, প্রশিক্ষণ সম্পাদক রশিদ মোস্তাক প্রমুখ।

Share





Related News

Comments are Closed