সিলেটের সাবেক ডিসিকে আসামী করে মামলা দায়েরের আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক জেলা প্রশাসক জয়নাল আবেদীনসহ দৈনিক সিলেটের ডাক পত্রিকা যাদের দ্বারা প্রকাশিত হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য দুদক’কে নির্দেশ দিতে সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরীর মাধ্যমে সিলেট মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর কাছে লিখিত আবেদন দায়ের করেন প্রতরাণা মামলার বাদী নগরের উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার।
সোমবার (৬ মার্চ) দুপুরে আদালতে এ আবেদন দাখিল করা হয়।
দাখিলকৃত আবেদনের বরাত দিয়ে আদালত সূত্র জানায়, গত বছরের ১১ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত যাদের কর্তৃত্বে ও তত্ত্বাবধানে ‘দৈনিক সিলেটের ডাক’ সংবাদপত্র প্রকাশিত হয়েছে তাদের বিরুদ্ধে দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের মাধ্যমে উপযুক্ত মামলা আনয়নের নির্দেশা প্রদানের জন্য আবেদন করা হয়।
এছাড়াও সিলেটের সাবেক জেলা প্রশাসক জয়নাল আবেদীন উল্লেখিত সংবাদপত্রটি ঘোষণাপত্র বাতিল না করে এবং অননুমোদিত সংখ্যা সমূহ বাজেয়াপ্ত না করে তিনি তার আইনানুগ দায়িত্ব পালন হতে বিরত থেকে আইনলংঘন করে অপরকে সুবিধা দিয়ে দন্ডবিধির ১৬৬ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় অপরাধ সংঘটন করেছেন বলে প্রতীয়মান হয়।
আদালতে আবেদন দাখিলের সত্যতা নিশ্চিত করে প্রতরাণা মামলার আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী জানান, সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক, মুদ্রক পলাতক থাকাবস্থায় যাদের দ্বারা সংবাদপত্রটি প্রকাশিত হয়েছে তাদেরকে আসামী করাসহ সিলেটের সাবেক জেলা প্রশাসক জয়নাল আবেদীনকে প্রধান আসামী করে দুদক কর্তৃক মামলা দায়েরের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
তিনি আরও জানান, গত ১৫ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষ করে সোমবার (৬ মার্চ) যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছিলেন বিচারক। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেন।
Related News
সিলেটে ৮০০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উঁচাসড়ক এলাকার আল্লাহু পয়েন্ট থেকে প্রায় ৮০০ বোতল ফেনসিডিলসহ একটিRead More
সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপন ও বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট নগরীর নতুন ওয়ার্ডগুলোকেRead More



Comments are Closed