Main Menu

বিয়ানীবাজারে নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীর টেকইকোনা এলাকা থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে স্থানীয়রা বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকইকোনায় একটি লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত জবরুল হোসেন (৪০) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম ওয়াহিদপুর গ্রামের বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জবরুল এই এলাকায় প্রায়শই রাতে বড়শী নিয়ে মাছ ধরতে যান। রোববার রাতে মাছ ধরতে গিয়ে বাড়িতে না ফেরায় তারা তাকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে সোমবার সকালে লোকমুখে নদীতে লাশ ভাসার খবর পেয়ে ও নদীর পারে তার ব্যবহৃত বড়শী, মোবাইল ও আনুসাঙ্গিক সব জিনিস পেয়ে তারা সনাক্ত করতে পেরেছেন লাশটি জবরুলের।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

Share





Related News

Comments are Closed