কোম্পানীগঞ্জে মাটি চাপায় পাথর শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের গর্ত ধসে ফের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সোয়া ১১টার দিকে উৎমাছড়া পাথর কোয়ারিতে গর্ত ধসে ফারুক (৩২) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত ফারুক উপজেলার বিজয় পাড়–য়া এলাকার আজিজুর রহমানের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, সকালের দিকে স্থানীয় আব্দুল হালিমের পাথরের গর্তে পাথর উত্তোলনকালে গর্ত ধসে মাটি চাপা পড়েন ফারুক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed