বিএনপি নেতা পংকি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকি’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর সিলেট নগরীর রিকাবিবাজার জামে মসজিদে ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জান সেলিম, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, হুমায়ুন কবির শাহীন, আজমল বক্ত সাদেক, এমদাদ হোসেন চৌধুরী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, আফজল হোসেন, মুকুল মুর্শেদ, আলাউদ্দিন বাদশা, মির্জ লিটন, আশরাফ খান, কামাল মিয়া, আব্দুল কাহির, শেখ কবির আহমদ, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, হুমায়ুন আহমদ, ইলিয়াছ আলী, এম মখলিছ খান, হাজী মাহমদ মিয়া, নজমুল হোসেন রিপন, আব্দুল হান্নান, কয়েছ আহমদ সাগর, মামুনুর রহমান মামুন, আমিনুল ইসলাম খোকন, মোস্তাক আহমদ, নুরুল ইসলাম রিপন, আরিফুর রহমান আরিফ, রিহাদুল হাসান রুহেল, সহেল ইবনে রাজা, খোকন আহমদ, জামিল উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন রিকাবিবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন।
এদিকে দক্ষিণ কাজলশাহ চাঁন মিয়া জামে মসজিদে বৃহস্পতিবার বাদ জোহর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালর কাজলশাহ রোডস্থ পদ্মা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকি সুস্থতা কামনা করে ব্যবসায়ী সমিতির উদ্যোগে খতমে সিফা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন পদ্মা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আব্দুল করিম পান্না, সহ-সাধারণ সম্পাদক হাজী আলমগীর, হাজী আফজল হোসেন, আবু তাহের রুবেল, নাদিরুল ইসলাম, এস এ আজিজ, খলিল সরকার ও সমির সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উলেখ্য হৃদরোগে গুরুতর অসুস্থ হওয়ায় গত মঙ্গলবার দুপুরে তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করা হয়েছিল মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীকে। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাদিন রয়েছেন।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed