Main Menu

সিলেটে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি নেতারা এ অভিযোগ করেছেন।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা ও মহানগর বিএনপি শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করেছিল।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম জানান- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় নেতাকর্মীরা সিলেট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করতে যান। এসময় পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয়। বাধ্য হয়ে তারা শহীদ মিনার এলাকা ত্যাগ করে সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে গিয়ে কর্মসূচি পালন করেন।

তবে বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ। তিনি জানান, শহীদ মিনারে বিএনপির কোন কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি।

Share





Related News

Comments are Closed