রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার সকালে এমদাদুলকে রাজধানী থেকে গ্রেফতার করা হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।
দুদক সূত্রে জানা গেছে, ১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান রাজধানীর রমনা থানায় মামলা করেন।
মামলা তদন্তের অংশ হিসেবে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সংস্থার একটি দল আজ সকালে এমদাদুলকে গ্রেফতার করে।
দুদক সূত্রে আরও জানা গেছে, এমদাদুলকে আদালতে পাঠানো হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed