বরফ গলে জেগে উঠলো হারানো পৃথিবী
বৈশাখী নিউজ ডেস্ক: বহু হাজার বছর আগে চাপা পড়ে গিয়েছিল সে পৃথিবী। তার উপর জমেছিল বরফের স্তর। কিন্তু বরফ গলতেই ধীরে ধীরে দেখা মিলছে এক অচেনা দুনিয়ার।
সম্প্রতি বিজ্ঞানীদের মধ্যে সাড়া ফেলে সাইবেরিয়ায় জেগে উঠেছে এক মহাগহ্বর। স্থানীয় ইয়াকুতিয়ান জনগোষ্ঠির বিশ্বাস ‘বাটাগাইকা’ নামের মহাগহ্বরটি হচ্ছে পাতালে প্রবেশ করার রাস্তা। প্রায় এক কিলোমিটার চওড়া ও ২৮০ ফুট গভীর এই গহ্বরটি প্রতিবছর ৩৩ থেকে ৯৯ ফুট বাড়ছে।
এর ফলে ভূগর্ভস্ত বরফ গলে বেরিয়ে আসছে প্রায় দু’লক্ষ বছর পুরনো প্রাণিজগতের নিদর্শন। ইতিমধ্যে, বাটাগাইকা গহ্বর থেকে পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক প্রায় অবিকৃত ম্যামথ ও চার হাজার বছর পুরনো ঘোড়ার জীবাশ্ম।
বৈজ্ঞানিকদের বিশ্বাস গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ভূগর্ভে বরফ গলে যাওয়ায় তৈরি হয়েছে এই বিশাল গহ্বর। তার ফলে প্রকাশ্যে এসেছে তুষার যুগে চাপা পড়ে যাওয়া বহু প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম।
তারা আরও জানিয়েছেন যে, শেষবার প্রায় ১০,০০০ বছর আগে, তুষার যুগের শেষে সইবেরিয়াতে এরকম মহাগহ্বরের সৃষ্টি হয়েছিল। আবহাওয়া বদল ও উষ্ণায়নের গবেষণায় ওই গহ্বর থেকে জরুরি তথ্য পাওয়া যাবে বলেও মনে করছেন তারা। তবে এ নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে।
সম্প্রতি রুশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এমন গহ্বর থেকে বহু বছর ধরে চাপা পড়ে থাকা স্মল পক্সের জীবাণু বেরিয়ে আসতে পারে।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed