Main Menu

সিলেটের হলদে পাখি গাইডার্স প্রশিক্ষণ সস্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ গাল্স গাইড এসোসিয়েশন সিলেটের উদ্যোগে মঙ্গলবার (২৮ ফেব্র“য়ারি) নগরীর ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে হলদে পাখি গাইডার্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিলেট রিজিওনাল ট্রেইনার সুফিয়া বেগমের সভাপতিত্বে ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হাসনা হেনার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জাহানারা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কমিশনার সাহানা জাফরীন রোজী, সিলেট আঞ্চলিক কমিশমনার ফেরদৌস আরা জামান চৌধুরী, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বিলকিস আক্তার। প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রিন ব্যাঙ্গল ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষিকা লিজা ফারহানা সাকুর, মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের মার্জিয়া বেগম রাখি, ক্বীনব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের শিক্ষিকা তুলসী পাল, ফারহানা আক্তার, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী রানী দেবী, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সুলতানা ফেরদৌসি জামান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আয়শা আক্তার। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed