জগন্নাথপুরে স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুর ২টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৩য় শ্রেণীর স্কুল ছাত্র শুকুর আলমকে গলা কেটে হত্যা করা হয়।
নিহত শুকুর আলম কান্দারগাঁও নোয়াগাঁও গ্রামের মজর উদ্দিনের পুত্র। সে কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত শিশু শুকুর আলমের পিতা মজর উদ্দিন জানান, একই গ্রামের আব্দুল আহাদের পুত্র আলকাব মিয়ার সাথে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিরোধ চলছিল। এনিয়ে আদালতে মামলা মোকাদ্দমাও রয়েছে। সোমবার দুপুরে তার ছেলে শুকুর আলম গরু চড়াতে বাড়ির পার্শ্ববর্তী পতিত ভূমিতে যায়। বেলা ২টার দিকে প্রতিপক্ষ আলকাব মিয়া ও ইলিয়াছ মিয়ার পুত্র আব্দুল আলীম, নানু মিয়াসহ তাদের সহযোগীরা শুকুর আলমকে একা পেয়ে ধরে নিয়ে যায় এবং কলমী গাছের ঝোপের নির্জন স্থানে তাকে গলা কেটে হত্যা করে।
এসময় মাঠে গরু চড়ানোরত অন্যান্য রাখালরা দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।
মজর উদ্দিন আরো জানান, ঘটনার সাথে সাথে ছুটে গিয়ে আমার ছেলেকে মুমুর্ষ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরছালিন, ওসি (তদন্ত) মইন উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালায়।
এস আই সাইফুল আলম জানান, শুকুর আলমের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed