কোম্পানীগঞ্জে ইউএনও পদে আবুল লেইছ-এর যোগদান
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে আবুল লেইছ যোগদান করেছেন। রোববার (২৬ ফেব্র“য়ারি) তিনি উপজেলার এ দায়িত্বভার গ্রহন করেন। আবুল লেইছ ২৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে চাকুরিতে নিয়োগ পান। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামে। এর আগে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত থাকাবস্থায় উচ্চশিক্ষার্থে দুই বছর বিদেশে অবস্থান করেন। এ উপজেলায় তিনি সদ্য বদলী হওয়া ইউএনও মো. মাছুম বিলাহর স্থলাভিষিক্ত হয়েছেন।
এদিকে দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার (২৮ ফেব্রয়ারী) সকাল ১০টায় উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বেলা ১টায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed