Main Menu

সুষ্ঠ নির্বাচনের ক্ষেত্রে বাধা আসলে দ্রুত ব্যবস্থা : নির্বাচন কমিশনার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা অঙ্গিকারবদ্ধ। এক্ষেত্রে কোনো ব্যতয় ঘটবে না। সুষ্ঠ নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা আসলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বিকেলে সিলেটের ওসমানীনগরে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার।
রোববার এই উপজেলা পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও সোমবার ভোরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। এই সংঘের্ষ আহত হন আরো অর্ধশতাধিক লোক।
সংঘর্ষে হতাহতের খবরে সোমবার ওসমানী নগরে আসেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। বিকেলে তিনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।
থানা কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় রফিকুল ইসলাম সংশ্লিস্টদের অবাধ, নিরপেক্ষ ও দুর্ঘটনাবিহীন নির্বাচন আয়োজনের নির্দেশনা দেন। এ ব্যাপারে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের সহযোগীতা কামনা করেন তিনি। মতবিনিময়কালে সকল প্রার্থী ও রাজনৈতিক নেতারা সুষ্ঠ নির্বাচনে সব ধরণের সহযোগীতার প্রতিশ্র“তি দেন।
মতবিনিময়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন রফিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনী সংঘর্ষে নিহতের খবর পেয়ে আমি ছুটে এসেছি। এ ধরণের ঘটনা মোটেই কাম্য নয়। আগামীতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে এ ব্যাপারে সকলকে সচেষ্ট থাকতে হবে।
উলে­¬খ্য, ওসমানীনগর উপজেলার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান ও বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী জগলু চৌধুরীর সমর্থকদের মধ্যে রোববার সকালে উপজেলার সাদীপুর ইউপির বাংলাবাজারের পাশে হাতানিপাড়ায় বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মাদ্রাসাছাত্র সাইফুল ইসলাম (১৬) এবং আহত হয় অর্ধশতাধিক লোক। আহতদের মধ্যে আশংকাজনক সুহেল মিয়া (৩৫) কে সিওমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় এদিন গভীর রাতে তার মৃত্রু ঘটে।
এ ঘটনায় আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী এই সংষর্ঘ রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রীক নয় দাবি কওে বলেছেন, গোষ্ঠিগত বিরোধ থেকেই এ সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে এবং পুরো উপজেলায় নির্বাচনের পূর্বে বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আগামী ৬ মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed