নাবিন রাজা চৌধুরী’র মুক্তির দাবী জানিয়েছে ছাত্রদল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিন রাজা চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে নাবিন রাজা সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
সোমবার এক যৌথ বিবৃতিতে উপরোক্ত আহŸান জানান- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলার সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলার সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী মিজান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক ফয়সল আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর আশরাফ ইমন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাবেক ছাত্রদল নেতা আশরাফ গাজী, মির্জা বেলায়েত হোসেন লিটন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলার সাবেক সহ-সভাপতি সাঈদুর রহমান হিরু, জেলার সাবেক সহ-সভাপতি ওলীউর রহমান ডেনি, সাবেক ছাত্রদল নেতা শোয়েব চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমাতেই শহীদ জিয়ার আদর্শের রাজপথের পরিক্ষিত সৈনিক মহানগর ছাত্রদল নেতা নাবিন রাজা চৌধুরীকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়েছে। অবিলম্বে নাবিন রাজা সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল জাতীয়তাবাদী আদর্শের রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed