Main Menu

বাংলাভাষায় পাঠদান ও কোচিং নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: একমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তন, সা¤প্রদায়িকতামুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক বাংলাভাষায় পাঠদান ও কোচিং নিষিদ্ধের দাবিতে ২৫ ফেব্রয়ারি শনিবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্র-শিক্ষক-সংস্কৃতিকর্মী ও জনতার মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম থিয়েটার, ভোর হলো এবং গণসাংস্কৃতিক সংগঠন মৃত্তিকায় মহাকাল আয়োজিত এ মানববন্ধনে সংহতী জানিয়ে অংশ নেয় অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক ও নাট্য সংগঠন।
এসময় বক্তারা বলে ১৯৫২ সালে আমরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মায়ের ভাষা অর্জন করেছি। আজ বিংশ শতাব্দিতে এসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে পারে নি তা আমাদের জন্য হতাশাজনক। এটি এখন সময়ের দাবি। বক্তারা বলেন অসাধু শিক্ষা ব্যবসায়িদের উৎপাটন করে কৌচিং সেন্টার নিষিদ্ধ করা অত্যন্ত জরূরি হয়ে পড়েছে। তারা অবিলম্বে সকল ক্ষেতে সাম্প্রদায়িকতামুক্ত পাঠ্যপুস্তক প্রনয়ন ও একমূখি শিক্ষা ব্যাবস্থা পদ্ধতি চালুর জোর দাবি জানান।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের হাসন রাজা অঞ্চল (সিলেট-সুনামগঞ্জ) অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও মৃত্তিকায় মহাকাল’র মূখ্য নির্বাাহী সৈয়দ সাইমূম আনজুম ইভানের পরিচালনায় মানবন্ধনের একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহ সভাপতি শামসুল আলম সেলিম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহব্বায়ক নাজিকুল ইসলাম রানা প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাংগঠনিক সম্পাদক ইকবাল সাই, মৃত্তিকায় মহাকালের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুজ্জামান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য উত্তম কাব্য, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে দ্বিজেন্দ্র লাল শর্মা, রিপন তালুকদার, রুবেল আগমেদ, মারুফ আহমেদ মুন্না, সোহান রানা, তাহরিম বখত নাদিব, শাহিনূর আহমেদ রাসেল, মাহমুদুল ইসলাম তারেক. রবিউল ইসলাম, মারুফা আক্তার মাধবী, দিপা কর্মকার, পাপিয়া রায়, বৃষ্টি কর্মকার, হেনা মম, সুজন প্রমূখ।
মানববন্ধনে সংহতি জানিয়ে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, অন্বেশা শিল্পি গোষ্টি, নগর নাট সিলেট, ত্রিমাত্রিক সাহিত্য চর্চা কেন্দ্র, সিলেট প্যান্টোমাইম, জাগো বাংলা. আলোর পথের যাত্রী, রহমানপুর যুব সংঘ, অনুরণন সাংস্কৃতিক সংঘ সিলেট সরকারি কলেজ, জননী ক্রিকেট ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও নাট্য সংগঠন অংশগ্রহন করে।

Share





Related News

Comments are Closed