গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রতিনিধি: খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার শূরা অধিবেশনের মধ্য দিয়ে ২০১৭-১৮ সেশনের জন্য সংগঠনের নির্বাহী কমিটি পূণর্গঠন করা হয়েছে। শুক্রবার উপজেলা চৌমুহনীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পূণর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী। বিশেষ অতিথি ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ। মাওলানা এনামুল হক কাফি এর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আব্দুস সালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজি আব্দুল ওয়াদুদ, জেলা বায়তুলমাল সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) সাংগঠনিক অঞ্চল ইনচার্য হাফিজ মাওলানা শিব্বির আহমদ।
শুরা সদস্যদের গোপন ভোটে সভাপতি মাষ্টার নুরুল হক ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস সালাম নির্বাচিত হন। শাখার অন্যান্য দায়িত্বশীল বৃন্দ হলেন সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন, মাওলানা আলী আহমদ, মাওলানা হেলাল আহমদ, মাওলানা সালেহ নজিব আল আইয়ুবী, মাওলানা লুকমান আহমদ। সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল কাদির, বায়তুলমাল সম্পাদক জসিম বিন ফয়জু, প্রশিক্ষণ সম্পাদক এম এস রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাকের আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা একরামুল হক চৌধুরী, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ এমরান আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজ সুলেমান আহমদ, নির্বাহী সদস্য মুহাম্মদ শাহনুর আহমদ, মাওলানা সালেহ আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মাহতাব উদ্দিন, মুহাম্মদ মঞ্জুর আহমদ।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed