Main Menu

ইন্ডিয়া হারবাল সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমার মোমিন খলা এলাকায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও মজুদ রাখার দায়ে ইন্ডিয়া হারবাল সেন্টারের মালিক ডা: বিশ্বজিৎ চক্রবর্তীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
র‌্যাব কার্যালয় সূত্রে জানা গেছে, মোবাইল কোর্ট অভিযানকালে ইন্ডিয়া হারবাল সেন্টারে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রয়ের দায়ে সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পরে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন র‌্যাব-৯ স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এবং সহকারী পরিচালক জে এম ইমরান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়।

Share





Related News

Comments are Closed