Main Menu

হ্যাকারদের থেকে স্মার্টফোন রক্ষায় যা করবেন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রেস্টুরেন্ট, শপিংমল ও পাবলিক গাড়িতেও এখন ওয়াইফাই ব্যবহার করতে পারেন। কিংবা পাবলিক আউটলেট থেকে মোবাইল চার্জ দিয়ে নিতে চাইছেন? তাহলে দ্বিতীয় বার ভেবে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদি না আপনি হ্যাকারদের কবলে পড়তে চান।

Manual3 Ad Code

সাইবার নিরাপত্তা বিষয়ক এক প্রতিষ্ঠান ‘অথেন্টিক৮’ এর প্রতিষ্ঠাতা ড্রিউ পাইক। তিনি সম্প্রতি সিএনএন-কে জানান, পাবলিক আউটলেট এবং ওয়াই-ফাই থেকে হ্যাকাররা যেকোনো স্মার্টফোনে প্রবেশ করতে পারে। যে পদ্ধতিতে তারা আক্রমণ করে তাকে বলা হয় ‘জুস জ্যাকিং’। এ পদ্ধতি যেভাবে কাজ করে তাতে ফোনের ইউএসবি ক্যাবল ডেটা আদান-প্রদানের জন্য ডিজাইন করা হয়। কাজেই আপনি যখন চাইছেন না, তখনও হ্যাকাররা কাজটি করতে পারে।

Manual7 Ad Code

পাইক সবাইকে সাবধান করে দিয়ে বলেন, আপনার ফোনটি কোনো আউটলেটের জ্যাকে সংযোগ দেয়া মাত্রই গোটা ফোনটি অন্যের কাছে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা। হ্যাকাররা আপনার ছবি, টেক্সট, ই-মেইল এবং মূল্যবান যেকোনো কিছুতে নজর দিতে পারে।

Manual3 Ad Code

কিন্তু এ অবস্থা থেকে নিজেকে নিরাপদ রাখার ভালো উপায় রয়েছে। এর জন্য কেবল একটি পোর্টেবল ব্যাটারি নিয়ে ঘুরতে হবে আপনাকে। নিরাপদ স্থান বা বাসা থেকে চার্জ করে নিতে হবে। কিংবা সঙ্গে পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরবেন যাতে অন্য কেউ নাক গলাতে পারবে না। অথবা চার্জ-অনলি ইউএসবি ক্যাবল কিনতে পারেন। এই ক্যাবল ডেটা ট্রান্সফার করতে পারে না। এটি শুধু চার্জ দেয়।

পাইকের মতে, পাবলিক আউটলেটের নিরাপত্তা বিষয়ে মানুষের উদাসীনতার সুযোগ নেয় হ্যাকাররা। আশি শতাংশ মানুষ কোনো আউটলেটের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তাই করেন না। আর সেই সুযোগটিই নিয়ে থাকে সাইবার অপরাধীরা। সূত্র : নেক্সট ওয়েব

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code