জাফলংয়ে সেতুর চেইন ছিঁড়ে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নির্মাণাধীন সেতুর চেইন ছিঁড়ে এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সামাদ (৬৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার আসামপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদের পুত্র।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে নির্মাণাধীন সেতুটির একটি পিলারের কাজ চলাকালীন সময়ে পাশে দাঁড়িয়ে দেখছিলেন আব্দুস সামাদ। এ সময় পিলারটির সরঞ্জামের সাথে বাধা একটি চেইন হঠাৎ করে ছিড়ে গিয়ে সজোরে তার মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Related News
গোয়াইনঘাটে বিয়ের দাবিতে ৪দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরেRead More
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More



Comments are Closed