Main Menu

মাধবপুরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শিশু সন্তানসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামে ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হচ্ছেন পিন্টু দেবের স্ত্রী মিলি দেব (২১) ও তার দেড় বছর বয়সী ছেলে প্রতীক দেব। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

মাধবপুর থানার ওসি তদন্ত মো. সাজিদুল ইসলাম পলাশ জানান, পিন্টু ও তার স্ত্রীর মধ্যে রোববার ঝগড়া হয়। সোমবার সকালে পিন্টু ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে তাদের ঝগড়ার জের ধরেই স্বামী বেরিয়ে গেলে সন্তানকে ঘরের তীরে ঝুলিয়ে মিলি নিজেও আত্মহত্যা করেছেন। শাড়ি ও চাঁদর দিয়ে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে। পরবর্তীতে নিহত মহিলার পরিবার থেকে কোন অভিযোগ এলে সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code