Main Menu

ফেসবুকে ধর্মীয় বিদ্ধেষ ছড়ানো ছবি প্রকাশের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ

Manual1 Ad Code

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় বিদ্ধেষ ছড়ানো ছবি প্রকাশের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকা। সোমবার সকালে বিভিন্ন গ্রাম থেকে বিক্ষোব্ধরা মিছিল নিয়ে ইনাতগঞ্জ বাজারে জড়ো হন। এসময় তারা রজত রায় নামের মুদি দোকানীর ফাঁসি দাবী করেন।

মিছিলকারীরা পবিত্র কাবা শরীফ ‘অবমাননা’র অভিযোগ তুলে রজত রায়ের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ী লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইনাতগঞ্জ বাজার এলাকায় দুই প্লাটুন বিজিবি, র‌্যাব এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তৎপর রয়েছেন। তারা বাজারের বিভিন্ন পয়েন্টে এবং হিন্দু বাড়ি ঘরের আশ পাশে অবস্থান করছেন।

Manual5 Ad Code

এদিকে, দুপুর ২টার দিকে বিক্ষোব্দ লোকজনকে নিয়ে স্থানীয় হাই স্কুল মাঠে প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার লক্ষে এক আলোচনা সভা করেন। এতে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, বিজিবির কর্নেল সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) সফিউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, সহকারী কমিশনার ভূমি জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, থানার ওসি এস এম আতাউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বজলুর রশীদ, মুহিবুর রহমান হারুন, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

এসময় বিক্ষোভকারীরা মিছিলে ঢিল নিক্ষেপকারী নারায়নের গ্রেফতারের দাবী জানান।
সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম বলেন, অপরাধীকে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে।

Manual1 Ad Code

এদিকে, রোববার রাতেই নবীগঞ্জ থানার এস আই মোবারক হোসেন বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন।
থানার ওসি এসএম আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত রজত স্বীকারোক্তি দেয়ায় সোমবার সকালে রিমান্ড আবেদন না করেই আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code