Main Menu

বিশ্বনাথে ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Manual7 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথের প্রতাবপুরে আওয়াল ব্রিকস ফিন্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসী হামলার প্রতিবাদের মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ব্রিকস্ ফিল্ডের শ্রমিক ও এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার প্রতাবপুরস্থ বিশ্বনাথ-লামাকাজী সড়কে (আওয়াল ব্রিকস্ ফিল্ডের সামনে) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার মুরব্বি প্রতাবপুর গ্রামের বাসিন্দা আব্দুর রউফ’র সভাপতিত্বে ব্রিকস্ ফিল্ডের কর্মচারী ফয়ছল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার মুরব্বি আব্দুল গণি, লিলু মিয়া, আপ্তাব আলী, ইছাক আলী, আব্দুল হক, মশাহিদ আলী, সিরাজ মিয়া, আফরোজ আলী, চান্দ আলী, ছাদ মিয়া, কমর আলী, আওয়াল ব্রিকস্ এর শ্রমিক মখলিছ মিয়া, সামছুদ্দিন, আব্দুল করিম, জালাল উদ্দিন, মঈন উদ্দিন, রাসিম মিয়া, জুবেল মিয়া, আব্দুল আহাদ, আব্দুল মজিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়াল ব্রিকস ফিল্ড বন্ধ করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। সম্প্রতি রামপাশা গ্রামের ফয়জুন নুর ও আকমল হোসেনের নেতৃত্বে ব্রিকস ফিল্ডে হামলা করা হয়। শ্রমিকরা তা প্রতিহত করতে চাইলে শ্রমিকদেরকে মারধর করা হয়। এতে অনেক শ্রমিক আহত হয়েছেন।
বক্তারা বলেন, প্রতাবপুর এলাকা একটি গরীব এলাকা। উক্ত প্রতিষ্ঠানটি (আওয়াল ব্রিকস্) এই এলাকায় গড়ে উঠায় বিভিন্ন গ্রামের শতাধিক গরীব অসহায় লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সরকার প্রতিবছর প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা রাজস্ব পেয়ে থাকে। ব্রিকস ফিল্ডটি বন্ধ হয়ে গেলে চাকুরী হারাবে এসব শ্রমিকরা। ফলে তারা তাদের পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়বে। এলাকার জনগণের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি খোলা রাখতে ও হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code