প্রবাসী-গ্রামবাসীর অর্থায়নে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার পূর্ব কাউপুর গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়নে গ্রামের সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত।
তিনি বলেন, প্রবাসী ও গ্রামবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে সড়ক পাকাকরণ কাজ শুরু করে যে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন, সত্যিই তা প্রশংসার দাবি রাখে। আমাদের পক্ষ থেকে কাউপুর গ্রামবাসীকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীরা দেশ-জাতির উন্নয়নে এগিয়ে আসার ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
পূর্ব কাউপুর ঐক্য পরিষদের সভাপতি মতি লাল দে’র সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহ আশিকুর রহমান, বিশ্বনাথ থিয়েটারের উপদেষ্ঠা প্রবাসী শাহ মস্তাব আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাইম, জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন পূর্ব কাউপুর ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বিজয় চন্দ্র দে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বী সোনাফর আলী, সমীরণ দে, ফনি লাল দে, মাসুক আলী, আবদুল খালিক, প্রবাসী নাজিম উদ্দিন, সংগঠক শাহ আমির উদ্দিন, মফিজ আলী, রুনু কান্ত দে, শ্যামল দে, বিকাশ দে, জাহেদ আহমদ, মাজহারুল ইসলাম, রাহেল আহমদ প্রমুখ।
Related News
গোয়াইনঘাটে বিয়ের দাবিতে ৪দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরেRead More
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More



Comments are Closed