সাজার মেয়াদ শেষ হলেও সিলেট কারাগারে ১০ ভারতীয় বন্দি
বৈশাখী নিউজ ডেস্ক : সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ১০ ভারতীয়। এদের কারো কারো সাজা শেষ হয়েছে ৫ থেকে ৭ বছর আগে। বন্দিদের মুক্তি দিতে ইমিগ্রেশন পুলিশ সীমান্তে নিয়ে গেলেও গ্রহণ করছেনা বিএসএফ। সীমান্ত থেকে তিনবার ফিরিয়ে দেয়া হয়েছে দু’জনকে।
ভারতীয় সরকারি হাইকমিশনারের দাবি, বন্দি বিনিময়ে যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়নি। তবে কারা কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশের পক্ষ থেকে সব ধরণের নিয়ম মেনে সীমান্তে নেয়া হয় বন্দিদের।
ভারতের কুচবিহারের বাসিন্দা রাজু আলী ২০১১ সালে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করলে আটক করে বিজিবি। তবে, ছয় মাস পর আদালত থেকে মুক্তি পান তিনি। এরপর চলে গেছে ৬ বছর, কিন্তু এখনো বন্দিজীবন কাটাচ্ছেন সিলেট কারাগারে। রাজুকে বাংলাদেশের পক্ষ থেকে দু’বার তামাবিল সীমান্তে নিয়ে গেলেও ফিরিয়ে দেয় বিএসএফ।
শুধু রাজু নয়, সাজার মেয়াদ শেষ হওয়ার পরও সিলেট কারাগারে আছেন আরো ৯ জন। ১৪ বছর সাজা শেষে গৌরাঙ্গকেও সীমান্তে গ্রহণ করেনি বিএসএফ। মানসিক ভারসাম্যহীন শ্রীরামকে ফিরিয়ে দেয়া হয়েছে তিনবার। তিন বছর আগে শেষ হওয়া সুকাইকে একবার ফিরিয়ে দেয়া হয়েছে সীমান্ত থেকে। বাকি বন্দিদের অনেকের কোন সাজাও হয়নি। নিজ দেশে যেতে না পারায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন তিনজন।
বিষয়টি নিয়ে বিজিবি কোন কথা বলতে রাজি না হলেও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলছেন, নানা অজুহাতে বন্দিদের ফিরিয়ে দেয় ভারত।
নিজ দেশের বন্দিদের নেয়া হচ্ছে না কেন জানতে চাইলে ভারতীয় সহকারী হাই কমিশনার সৌমনাথ হালদার বলেন, সঠিক প্রক্রিয়ায় সীমান্তে নিলে ফিরে আসার কথা নয়। তবে কারা কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছিল।
এ ছাড়াও ভারতের আরো ৬ জন সাজাপ্রাপ্ত বন্দি আছেন সিলেটে। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তিতে বলা হয়েছে, সাজা শেষে বন্দিদের নিজ দেশে ফিরিয়ে নেবে দু’দেশ। আর যাদের সাজা শেষ হয়নি তাদেরও ফিরিয়ে নিয়ে সাজা খাটানো হবে নিজ দেশে।
Related News
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More
গোয়াইনঘাটে বিয়ের দাবিতে ৪দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরেRead More



Comments are Closed