Main Menu

সুনামগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ২

Manual2 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় চালকসহ ২ জন নিহত ও অপর ১ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৩টায় উপজেলার ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক সড়কে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, জেলার তাহিরপুর উপজেলা থেকে দুই যাত্রী নিয়ে মোটর সাইকেলটি জেলা সদরে ফেরার পথে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মোটর সাইকেল চালক বদরুল ইসলাম বদি (৩৫) ও যাত্রী বুরহান উদ্দিন (৩৫)। মোটর সাইকেলের অপর যাত্রী আব্দুল কাদির (২২) গুরুতর আহত হন। সংবাদ পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ২ জনের লাশ ও আহত যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে স্থানীয় চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় আহত আব্দুল কাদিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত মোটর সাইকেল চালক বদরুল ইসলাম বদি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আলমপুর গ্রামের মফশ্বির আলীর ছেলে এবং নিহত যাত্রী বুরহান উদ্দিন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
বিশ্বম্ভরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সোলেমান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও জনতা সমন্বয়ে দূর্ঘটনায় হতাহতদের লাশ বাড়ীতে পৌছানোর পাশাপাশি আহত যাত্রীকে সিলেটে প্রেরন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code