Main Menu

দক্ষিণ সুরমায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অজ্ঞাত (১৮) একজন নিহত হয়েছেন। শনিবার ভোর চারটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের অতিরবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) রিপন দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে সিলেটগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫৫৮৯২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়ীটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এসময় ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। দূর্ঘটনা কবলিত গাড়ীটি পুলিশ হেফাজতে রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code