জকিগঞ্জ সীমান্তে ভারতীয় বৈদ্যুতিক মারু সুইচ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ভারতীয় বৈদ্যুতিক মারু সুইচ আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল পৌণে ৮টার দিকে অভিযান চালিয়ে এই সুইচ আটক করা হয়। উদ্ধারকৃত সুইচের মূল্য আনুমানিক ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকাল পৌণে ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার বদরপুর এলাকায় অভিযান চালায় ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জওয়ানরা। লক্ষীবাজার বিওপির নায়েব সুবেদার মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বদরপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৬০০ পিস ভারতীয় মারু সুইচ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ছাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed