ফ্রিজে ডিম রাখা বিপজ্জনক
বৈশাখী নিউজ ডেস্ক : ডিম মানে একটা অন্য ব্যাপার। ডিম তো খাচ্ছেন রোজ। খেতে ভাল। শরীরের পক্ষেও উপকারি। কারণ, শরীরে যাচ্ছে প্রচুর প্রোটিন, ভিটামিন। বাজার থেকে ঝুরিভর্তি ডিম আসছে বাড়িতে। ঢুকে যাচ্ছে সোজা ফ্রিজে। আস্তে ধীরে খাচ্ছেন। দিনের পর দিন কাঁচা ডিম থাকছে ফ্রিজবন্দি। বদভ্যাসের হাত থেকে রেহাই নেই ডিমেরও। আর এখানেই বিপদ।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ১টি ডিমে ১৩টি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। এতে ৬ গ্রাম অত্যন্ত উচ্চমাত্রার প্রোটিন থাকে। ডিম যে কোনও মানুষের খাদ্যাভাসের সুষম আহার বলেই বিবেচিত হয়। কিন্তু ফ্রিজে দিনের পর দিন কাঁচা ডিম রেখে দেওয়ার বদভ্যাস ছাড়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞসদের মত- ফ্রিজের ঠাণ্ডা কাঁচা ডিমের মধ্যে থাকা খাদ্যগুণ নষ্ট করে দেয়। ডিমের মধ্যে বেশ কিছু খনিজ পদার্থ থাকে।
যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভাল। ফ্রিজের ঠাণ্ডা ওই খনিজ পদার্থগুলো অকেজো করে দেয়।
ডিমের মধ্যে থাকা অ্যাক্টিভ এনজাইম ঠাণ্ডায় নষ্ট হয়ে যায়।
ঠাণ্ডায় ডিম রাখলে তার মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণের প্রবণতা বাড়ে।
সেই ব্যাকটেরিয়া সংক্রমণে টাইফয়েডে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়।
ঠাণ্ডা ডিমের জন্য গ্যাসট্রোএনটেরেটিস ও ফুড পয়জেনিংয়ের প্রবণতা বেড়ে যায়।
ডিম খান। নির্দ্বিধায় খান। তবে, দীর্ঘদিন ফ্রিজে রেখে নয়। টাটকা ডিম খান। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
সূত্র : ২৪ ঘণ্টা
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed