সিলেটে হামলার ঘটনায় দুই আসামির রিমান্ড মঞ্জুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর টিলাগড়ে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জন আহত হওয়ার ঘটনায় আটক ২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন- কামরান আহমদ সজল ও রুমান আহমদ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ রিমান্ড মঞ্জুর করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের ১ম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী।
বাদীপক্ষে রিমান্ড শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নিতু কান্ত দাস ও অ্যাডভোকেট গোলাম ছোবহান চৌধুরী দিপন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে সাবেক ছাত্রলীগ নেতা রাজন, ছাত্রলীগ কর্মী মাবরুর ও তানিম আড্ডা দিচ্ছিলেন। এসময় মুখোশ পরিহিত ৩-৪ জন যুবক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ঘঁনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। আহতদের মধ্যে রাজন চৌধুরীর অবস্থা আশংকাজনক থাকায় ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed