Main Menu

রায়ের বিরুদ্ধে রাগীব আলী ও তার ছেলের আপিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার (১১৪৬/০৫) রায়ের বিরুদ্ধে আপিল করেছেন শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই। বৃহস্পতিবার তাদের আইনজীবী মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে আপিলের আবেদন করেন।
আদালতের পিপি এডভোকেট মফুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত মূল নথিসহ আগামী ৮ মার্চ আপিলের ওপর শুনানীর দিন ধার্য্য করেছেন আদালত।
গত ২ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদন্ড হয়। এ রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার তারা আপিল করেন।

Share





Related News

Comments are Closed