Main Menu

সিলেট মইনউদ্দিন কলেজে বসন্ত উৎসব

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আবৃত্তি, নাচ, গান, অভিনয় সহ নানা আয়োজনে বসন্ত উৎসব পালন করলো মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা ।

বুধবার কলেজ প্রাঙ্গনে বসন্তকে বরণ করতে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেন নগরীর শামীমাবাদ, বাগবাড়ীতে অবস্থিত ঐতিহ্যবাহি এ মহিলা কলেজটি।

আহবায়ক জীবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও কবি বদরুল আলম খান এর পরিচালনার মাধ্যমে শুরু হওয়া বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী আধ্যাপক ম. হেনা সিদ্দিকী। আবৃত্তি করেন,কবি মাসুদা সিদ্দিকা রুহি, প্রভাসক ম. আল্মগীর হুসেন, বাংলা বিভাগের প্রধান আজির হাসিব, সহকারী আধাপক সালমা বেগম, ইনরেজি বিভগের প্রধান সহকারী অধ্যাপক পার্থসারথি নাগ। গান ও নাচ পরিবেশন ছাত্রী সুস্মিতা, নিবেদিতা, সুইতি, ফারজানা, শতাব্দি, নিহা অনন্যা সাকেরা, যুথিকা। অতিথি শিল্পি শাহ জাহান। বক্তব্য রাখেন আধ্যাপক ক্রিষনপদ সুত্রধর, অধ্যাপক জাকিয়া খান, অধ্যাপক এনামুল হক চৌধুরী সুহেল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বসন্ত উৎসব বাঙ্গালী সাংস্কৃতির ঐহিত্য। শিক্ষার্থীদের মনের মাঝে জাগ্রত হবে আলোকময় দিনের, ঘুচেযাবে সব অন্ধকার। আজকের নতুন বারতা নিয়ে শিক্ষার্থীরা আগামী দিনে হয়ে উঠবে শিক্ষিত, তাদের শিক্ষার আলোয় গড়ে উঠবে একটি অসম্প্রদায়িক বাংলাদেশ।

Share





Related News

Comments are Closed