Main Menu

১৭ বছর পর ফিরছে ‘নোকিয়া ৩৩১০’

বৈশাখী নিউজ ডেস্ক: আবারো বাজারে আসছে প্রথম দিকের পুরনো মডেলের ফোন ‘নোকিয়া ৩৩১০’। প্রায় ১৭ বছর পর ফিরে আসছে নোকিয়ার এই হ্যান্ডসেটটি।

আগামী ২৬ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নোকিয়া ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন নতুন করে চালু হবে বলে জানিয়েছে ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৭ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হিসেবে নোকিয়া পি ১ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পাশাপাশি নোকিয়া ৩, নোকিয়া ৫ অ্যান্ড্রয়েড ফোন ও নোকিয়া ৩৩১০ ফিচার ফোনও পুণরায় চালু হচ্ছে।

নোকিয়ার জনপ্রিয় ফিচার ফোন ৩৩১০-এর আনুমানিক মূল্য ৪ হাজার টাকার আশেপাশে থাকবে। বিশ্বজুড়ে অসংখ্য নোকিয়াপ্রেমীদের কাছে ৩৩১০ শুধু একটি মজবুত ফিচার ফোন নয়, ফোনটির সঙ্গে তাদের আবেগও জড়িয়ে রয়েছে। ফোনটির জনপ্রিয়তা যাচাই করেই ফের বাজারে ফিরিয়ে আনা হচ্ছে। সহজ সরল ইন্টারফেস, প্রি-লোডেড গেম ‘স্নেক ২’ এই ফোনকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। এবারও সেই সব ফিচারই মজুত থাকছে হ্যান্ডসেটটিতে।

Share





Related News

Comments are Closed