Main Menu

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সোহাগ মিয়া (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

সোহাগ ওই গ্রামের তিতু মিয়ার ছেলে। সে জয়দা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সোহাগ। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে হাওরে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Manual5 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন জানান, সোহাগের মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code