ঠাকুরগাঁওয়ে আল্লাহ’র দলের প্রধানসহ গ্রেফতার ৪
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহ’র দলের বিভাগীয় প্রধানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে ঠাকুরগাঁও পৌর শহরের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- পাবনা জেলার আটঘারিয়ার আব্দুল মোতালিবের ছেলে ফখরুল ইসলাম বাবু (৩১), ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার হামিদের ছেলে আরিফ হোসেন (২২), সদর উপজেলার সালন্দর এলাকার সফিউলাহর ছেলে রব্বানী হক ফজলু (২৪) ও কুষ্টিয়া জেলার খন্দকারের হালিমের ছেলে মজিবুল ইসলাম মিরন (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌর শহরের কৃষি ব্যাংকের কর্মকর্তা মোতাহার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন নিষিদ্ধ ঘোষিত আলাহ’র দলের ফকরুল ইসলাম বাবু। তিনি জেলার বিএডিসি কার্যালয়ে কর্মরত ছিলেন। সেই থেকে ফখরুল ইসলাম ও মজিবুল ইসলাম মিরন আল্লাহ’র দলের কার্যক্রম পরিচালনা করতেন। বিভিন্ন মাধ্যমে ফখরুল ও মিরন ঠাকুরগাঁওয়ে আল্লাহ’র দলের সরকার বিরোধী ও ইসলামি প্রচারনা চালিয়ে সদস্য সংগ্রহ করতেন। পুলিশ দীর্ঘদিন তাদের নজরদারিতে রাখেন। সোমবার আল্লাহ’র দলের কর্মীরা সক্রিয় হলে প্রথমে ফখরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে ফখরুলের তথ্য মতে বিভিন্ন স্থান থেকে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ সরকার বিরোধি আল্লাহ’র দলের বিভিন্ন আলামত উদ্ধার করে।
সোমবার রাত সাড়ে ১১টায় পুলিশ সুপার ফারহাত আহম্মেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের আটকের বিষয়টি অবহিত করেন। এসময় পুলিশ সুপার সুপার ফারহাত আহম্মেদ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ২ শতাধিক আল্লাহর দলের সদস্য রয়েছে বলে জানিয়েছেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed