কামরুন নাহার দেশের প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে তথ্য অধিদফতরে যোগদান করেছেন কামরুন নাহার।
রোববার (১২ ফেব্রুয়ারি) সদ্য বিদায়ী প্রধান তথ্য কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।
কর্মজীবন শেষ করায় একই দিন তথ্য অধিদফতরে সদ্য বিদায় নেওয়া প্রধান তথ্য কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা ও কামরুন নাহারকে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ছিলেন। চাকরি জীবনে গত ৩১ বছর ধরে তিনি সরকারের বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কামরুন নাহার দুই সন্তানের জননী।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ থেকে মাস্টার্স করার পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালেয়ের অধীনে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed